সাংলা, হিমাচল হিমাচলের সাংলা ভ্যালি এখনও স্মৃতিতে তাজা। জায়গাটা চীন সীমান্তের খুব কাছে। চীনের কৈলাশ শৃঙ্গ ওখান থেকে দেখা যায়। তবে আমরা ওখানে পৌঁছার কিছু আগেই কুয়াশার আবরণে ঢেকে গিয়েছিল ২১ হাজার ফুট উঁচু এই শৃঙ্গটি। সে যাত্রায় আর কৈলাশ দেখা হয়নি। তবে সাংলার পাহাড়শ্রেণী, পাহাড়ী রাস্তা আর পরিবেশ মন মাতিয়ে দিয়েছিল।
সাকা হাফং সরকারিভাবে স্বীকৃত না হলেও আসলে বাংলাদেশের সর্বোচ্চ চূড়ার নাম সাকা হাফং। তাজিংডং নয়। দাবি করা হয় তাজিংডং এর উচ্চতা ১২৮০ মিটার। কিন্তু কোনো নির্ভরযোগ্য জরিপেই ঐ অঞ্চলে ১০০০ মিটারের বেশি উঁচু কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি। অন্য দিকে সাকা হাফং এর উচ্চতা ১০৫২ মিটার বা ৩,৪৫১ ফুট। বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত পাহাড়চূড়াটির অপর নাম মোদক টং বা তল্যাংময়। সূত্রঃ শাটল রেডার টপোগ্রাফি মিশনের ফলাফল ও উইকিপিডিয়া